ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

লোডশেডিং নিয়ে বিএনপির তীব্র সমালোচনায় নাহিদ ইসলাম

দেশজুড়ে চলমান তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন  সরকারের পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতার কারণেই দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারের সঙ্গে ‘লোডশেডিং’ শব্দটি আবারও সমার্থক হয়ে উঠছে। তাঁর দাবি, অতীতের ভুল থেকে বিএনপি শিক্ষা নেয়নি। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিবর্তে অবকাঠামোগত উন্নয়নে অসমন্বিত পদক্ষেপ নেওয়ার কারণে বর্তমান সংকট আরও গভীর হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ আগস্ট রাত ১টায় দেশে লোডশেডিংয়ের পরিমাণ ৩ হাজার ৭৫৭ মেগাওয়াটে পৌঁছায়। এর আগে ৯ আগস্ট ৩ হাজার ৬৭১ মেগাওয়াট এবং ৩ আগস্ট ৩ হাজার ৫১২ মেগাওয়াট লোডশেডিংয়ের তথ্য উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ৪১টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রায় অর্ধেকে নেমে আসার দাবি করেন এনসিপির এই নেতা।

গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকারও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর মতে, চলমান সংকটকে কেবল আন্তর্জাতিক পরিস্থিতি বা যুদ্ধের কারণে হয়েছে বলে ব্যাখ্যা করার সুযোগ নেই; সংকট মোকাবিলায় সরকারের নীতিগত সিদ্ধান্ত ও জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতাও বিবেচনায় নিতে হবে।

সরকারের সমালোচনার পাশাপাশি ১৫ দফা প্রস্তাব

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন নাহিদ ইসলাম। এর মধ্যে জ্বালানি ক্রয় প্রক্রিয়ায় দ্রুত সিদ্ধান্ত, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের মতো বিষয় রয়েছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, জনগণের সরকার হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার বাস্তবে ‘অলিগার্কদের সরকারে’ পরিণত হচ্ছে। জ্বালানি আমদানি ও বিদ্যুৎ বিতরণসহ গুরুত্বপূর্ণ খাতে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এদিকে, চলমান লোডশেডিংয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। সংকট দ্রুত সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

লোডশেডিং নিয়ে বিএনপির তীব্র সমালোচনায় নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x