ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

৬ মাসেও অ্যাম্বুলেন্স ফেরেনি মনপুরা হাসপাতালে, এবার ভ্যানে করে নিতে হলো মরদেহ!

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় প্রায় ছয় মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। জরুরি রোগী পরিবহনের পাশাপাশি মৃত্যুর পর মরদেহ বাড়িতে নেওয়ার ক্ষেত্রেও স্বজনদের ভরসা করতে হচ্ছে স্থানীয় যানবাহনের ওপর।

এরই মধ্যে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মহিউদ্দিন নামে এক মৃত ব্যক্তির মরদেহ ভ্যানে করে বাড়িতে নেওয়ার একটি ছবি সামনে এসেছে। মহিউদ্দিন মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসেরহাট গ্রামের বাসিন্দা।

সরেজমিনে দেখা যায়, একটি ভ্যানে মরদেহ বহন করা হচ্ছে। এ সময় কয়েকজন স্বজন ও স্থানীয় ব্যক্তি ভ্যানটির সঙ্গে রয়েছেন। অ্যাম্বুলেন্সের পরিবর্তে এভাবে ভ্যানে করে মরদেহ পরিবহনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে

স্থানীয়দের অভিযোগ, মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হওয়ায় এখানকার মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুতর অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদরসহ অন্যত্র নেওয়ার প্রয়োজন হলে দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। ফলে রোগী ও স্বজনদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে হয়।

দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স না থাকায় হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাতের বেলায় গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সচল অ্যাম্বুলেন্স দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্বীপ উপজেলার ভৌগোলিক বাস্তবতায় অ্যাম্বুলেন্স এখানে কোনো বিলাসিতা নয়; এটি মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি একটি সেবা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

৬ মাসেও অ্যাম্বুলেন্স ফেরেনি মনপুরা হাসপাতালে, এবার ভ্যানে করে নিতে হলো মরদেহ!

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x