নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও নগদ টাকা জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত ৮টা ১৫ মিনিটে পোরশা থানার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্টটি ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে স্থাপন করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ চেকপোস্টে মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা মো. তোফাজ্জল হোসেন এবং শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা শ্রী বাবুল কর্মকার।
পুলিশ জানায়, তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরে থাকা টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে সর্বমোট ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র জেলায় মাদক প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন