ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্সের সূত্র জানিয়েছে, উদ্ধারকাজ এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা প্রাথমিক বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়ে আল-ফাওকার আশপাশের এলাকায় তিন দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে দক্ষিণ লেবাননের বিনত জবেইল ও আশপাশের গ্রামগুলোতে বসতবাড়ি ধ্বংসের পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ভোরে বিনত জবেইল শহরের কয়েকটি বসতবাড়িতে বোমা হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি কুনিন-সাফ আল-হাওয়া সড়কের আবাসিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগান দিয়ে গুলি চালানো হয়েছে।

এর আগে মধ্যরাতের কিছুক্ষণ আগে টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিমান হামলা চালানো হয়।

সূত্র: মিডল ইস্ট আই

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x