ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশেষ ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে সাভারের ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’-এর নবনির্মিত ভবন চার বছর ধরে অব্যবহৃত পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তা চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ড. এম এ মুহিত বলেন, দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে না। এর জন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুশাসন। তাই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের দায়িত্বে থাকা চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ দেওয়া হবে।

হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের অর্থে ২০২২ সালে দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করা হলেও চার বছর পরও সেগুলো কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না। সেখানে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার স্পষ্ট চিত্র দেখা গেছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি এবং এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাভারের এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট শুধু স্থানীয় পর্যায়ের জন্য নয়। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকদের পর্যায়ক্রমে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হবে এখান থেকে।

স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x