ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগতে পারে দুই বছর: বাণিজ্যমন্ত্রী

দেশের চলমান গ্যাস সংকট দূর করে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠেছে। এই সংকট থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় দরকার, তা দিতে হবে। সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তার বাইরে গিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে।

তিনি বলেন, জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এ কারণে গ্যাস সংকট পুরোপুরি সমাধান হতে কিছুটা সময় লাগবে।

এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগতে পারে দুই বছর: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x