পটুয়াখালীর দশমিনায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডাক্তার আলী আকবর আর নেই। আজ সকাল পৌনে ৭টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের কাছে ডাক্তার আলী আকবর ছিলেন অত্যন্ত পরিচিত ও মানবিক একজন চিকিৎসক। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়ার কারণে তিনি এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেন।
তার মৃত্যুতে দশমিনার স্থানীয় বাসিন্দা, রোগী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন