নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে একটি মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পাইকপাড়া (দফতরীপাড়া) এলাকায় রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), সুমন ভূইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫) ও জয়ন্ত ভুঁইয়া (২০)কে গ্রেপ্তার করা হয়।
এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন