ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটিতে মৃত তরুণের নাম, একজনের একাধিক পদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিতে প্রায় ৪০ দিন আগে মারা যাওয়া এক তরুণের নাম রাখা হয়েছে। একই সঙ্গে ১৫ জনের নাম দুটি তালিকায় দুইবার করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে দলটির আহ্বায়ক কমিটির তালিকা ঘিরে নানা আলোচনা চলছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বর্ধিত কমিটিতে মোট ৩১২ জনের নাম রয়েছে। এর আগে গত ১৪ মে ১৬৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

বর্ধিত কমিটির তালিকায় এক নম্বরে রাখা হয়েছে তাজরিন ফায়াজের নাম। তবে তিনি গত ৭ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান।

জানা গেছে, মোটরসাইকেলে করে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক দিয়ে কাজীর দেউড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন তাজরিন ফায়াজ। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ দেখার পরিকল্পনা ছিল তার। কিন্তু ২৮ বছর বয়সী এই তরুণের সেই ম্যাচ দেখা হয়নি। খেলা শুরুর কিছুক্ষণ আগে উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে তার মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে, বর্ধিত কমিটির তালিকায় ১৫ জনের নাম দুইবার করে রয়েছে। পাশাপাশি একজন ব্যক্তির নামের পাশে একাধিক পদও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব যুগান্তরকে বলেন, বর্ধিত কমিটি তৈরির সময় অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে। এটিকে প্রিন্টিং মিসটেক বলা যায়। আগের ১৬৮ সদস্যের কমিটি থেকে জনবল সমন্বয়ের সময় কম্পিউটার ম্যানের ভুলের কারণে এমনটি হয়েছে। বিষয়টি সংশোধন করা হবে এবং সংশোধিত কমিটির তালিকা আবার প্রকাশ করা হবে।

সূত্র: যুগান্তর।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটিতে মৃত তরুণের নাম, একজনের একাধিক পদ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x