সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্র-জনতা। এ উদ্দেশ্যে সোমবার বিকেল থেকেই হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে তারা জড়ো হতে থাকেন।
আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতি চলাকালে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে।
সূত্র: কালবেলা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন