ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

 নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে মিতা কর্মকারের বসতবাড়িতে অভিযান চালায় মান্দা থানা পুলিশ।

পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার বাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক বীরেন কর্মকারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

 নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে মিতা কর্মকারের বসতবাড়িতে অভিযান চালায় মান্দা থানা পুলিশ।

পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার বাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক বীরেন কর্মকারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x