সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যেই ৮০ দশকের ‘অবুঝ হৃদয়’ সিনেমার একটি গান নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো জনপ্রিয় গানটি হলো ‘তুমি আমার জীবন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।
গানটির ‘কেউ জানে না’ কথাগুলোকে ঘিরেই এখন নানা রকম মজার পোস্ট ও শেয়ার দেখা যাচ্ছে।
রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা জানা নেই। প্রতিদিনই নতুন নতুন খবর আসছে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে সেটিও কেউ জানে না।
পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। বরং আলোচনায় বারবার উঠে আসছে ‘কবে’—এই প্রশ্ন। আর এই প্রশ্নকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বাংলা সিনেমার গানটি নতুন করে আলোচনায় এসেছে।
ফারুক সাকিব নামে একজন লিখেছেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানটির কথাগুলো বেশ মিলে গেছে। প্রতিদিনই এ বিষয়ে নতুন নতুন খবর প্রকাশ হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কী হবে তা কেউ জানে না।
ইউটিউবে গানটি ১৮ মিলিয়ন বার দেখা হয়েছে। সিনেমাটির আলোচিত এই গানের ১৪ সেকেন্ডের ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যও অনেকের পছন্দ হয়েছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
সূত্র: দৈনিক ইত্তেফাক।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন