ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

লামায় বন্যা কবলিতদের জন্য কমিউনিটি সভা, ত্রাণে অনিয়মের বিরুদ্ধে সতর্কতা

লামায় কমিউনিটি সভা অনুষ্ঠিত

লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগকালীন সরকারি সেবা ও ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয়।

১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার রূপসী পাড়া ইউনিয়ন পরিষদে তথ্য অফিস, লামার আয়োজনে এ সভা হয়। সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ এবং বাস্তবায়ন সহযোগিতায় ছিল জাগ্রত যুব সংঘ, লামা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শাহ আলম ও প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়, শিশু ও বয়স্কদের নিরাপত্তা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি, ভূমিধসের ঝুঁকি এবং সরকারি সতর্কবার্তা অনুসরণের বিষয়ে আলোচনা হয়।

সহকারী তথ্য অফিসার বলেন, দুর্যোগে সঠিক তথ্য জীবন বাঁচায়। গুজব এড়িয়ে চলতে হবে। তিনি শিশু, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

সভায় দুর্যোগকালে প্রদত্ত সরকারি সেবা, সহায়তা ও ত্রাণের বিনিময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ প্রদানের অনুরোধ জানানো হয়।

ইউপি চেয়ারম্যান শাহ আলম স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লামায় বন্যা কবলিতদের জন্য কমিউনিটি সভা, ত্রাণে অনিয়মের বিরুদ্ধে সতর্কতা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x