ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

প্রতিটি উপজেলায় উন্নত চক্ষু চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় উন্নত চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আলাদা বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও অপারেশন থিয়েটারের ব্যবস্থা চালু করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্পেকস ২০৩০’ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উপজেলা পর্যায় পর্যন্ত আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের কাজ চলছে। প্রায় ৫০০টি উপজেলায় উন্নত চোখের চিকিৎসার ব্যবস্থা করা হবে। ফলে প্রত্যন্ত এলাকার মানুষকে চক্ষু চিকিৎসার জন্য জেলা শহর কিংবা রাজধানীতে যেতে হবে না।

তিনি আরও জানান, সরকারের নিয়োগ প্রক্রিয়ায় থাকা এক লাখ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে। একই সঙ্গে জেলা হাসপাতালগুলোর অবকাঠামো সমন্বয়ের মাধ্যমে দ্রুত অন্তত অর্ধেক জেলায় নিয়মিত ছানি অপারেশন এবং চশমার পাওয়ার নির্ণয় বা প্রতিসরণজনিত চিকিৎসাসেবা আরও জোরদার করা হবে।

এ ছাড়া প্রায় ১০ লাখ ছানি অপারেশন, কয়েক কোটি চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসার লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় চক্ষু সেবা পরিকল্পনা চূড়ান্ত করছে সরকার।

সূত্র: ইনসাফ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রতিটি উপজেলায় উন্নত চক্ষু চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x