ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিনোদন

একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!

একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!
একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!

একজন দীর্ঘদিন ধরে বৈচিত্র্যময় সুর ও গায়কীর মাধ্যমে একাধিক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছেন, অন্যজন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী। এবার সংগীতাঙ্গনে এই দুই শিল্পীর একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি একটি স্টুডিওতে প্রখ্যাত সুরকার ও শিল্পী হাবিব ওয়াহিদ এবং নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী অংকন কুমারকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

দুই শিল্পীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে। তারা কি নতুন কোনো গানের কাজেই একসঙ্গে হয়েছেন—এমন প্রশ্নও উঠেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আধুনিক বাংলা গানে সুরের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা এবং নতুন ধারার প্রবর্তনের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ। অন্যদিকে ‘লং ডিসট্যান্স লাভ’ গানটির মাধ্যমে তরুণ শ্রোতাদের মধ্যে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অংকন কুমার।

দুই প্রজন্মের এই দুই শিল্পীর সম্ভাব্য একসঙ্গে কাজ করার বিষয়টি তাই সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। হাবিব ওয়াহিদের দীর্ঘ অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় মিউজিক কম্পোজিশনের সঙ্গে অংকনের আবেগঘন গায়কী যুক্ত হলে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করছেন ভক্তরা।

হাবিব ও অংকনের এই সমন্বয় শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো সংগীত প্রকল্পে রূপ নিলে তা ভক্ত, দর্শক ও শ্রোতাদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আয়োজন হয়ে উঠতে পারে।

সূত্র: এনটিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!
0:00 0:00
1.0x