নওগাঁ প্রতিনিধি: মান্দায় ৪৬০ লিটার চোলাইমদসহ শেফালী ঋষি (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার ঋষি পল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেফালী ঋষি ওই এলাকার মৃত নয়ন ঋষির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল জোতবাজার ঋষি পল্লীতে অভিযান পরিচালনা করে। এ সময় শেফালী ঋষির বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৬০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় শেফালী ঋষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন