ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

১৭ বছরের অব্যবস্থাপনা কয়েক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৭ বছরের সময়ে স্বাস্থ্যখাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তা এক-দুই মাসের মধ্যে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের বাঘুটিয়া গ্রামে চিকিৎসকের অবহেলায় মারা যাওয়া কনিকা রানী মণ্ডলের (৩৫) পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো অসংখ্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। বর্তমানে এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এসব সমস্যা অল্প সময়ে সমাধান করা সম্ভব নয়।

ফরিদপুরের একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর কনিকা রানী মণ্ডলের পেটে সার্জিক্যাল গজ রেখে সেলাই করার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি সরকারকে ব্যথিত করেছে। বিষয়টি তদন্তের জন্য রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যার এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন অসুস্থ হয়ে কনিকা রানী ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজারিয়ান অপারেশনের পর তার পেটে ব্যথা ও ফোলাভাব দেখা দেয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে সার্জিক্যাল গজ থাকার বিষয়টি শনাক্ত হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ১৯ আগস্ট দিবাগত রাত ২টার দিকে কনিকা মারা যান।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: ফেইস দি পিপল

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৭ বছরের অব্যবস্থাপনা কয়েক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x