মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ যেন কাটছেই না। প্রায় ৪০ বছর ধরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনো কংক্রিটের ছোঁয়া পায়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী ও ছোট ছোট শিশুদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
বর্ষাকালে কাদাপানি ও পিচ্ছিলতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াত কঠিন হয়ে পড়ে। অনেক সময় ঝুঁকি নিয়ে কাদামাখা রাস্তা দিয়ে তাদের চলাচল করতে হয়। একইসঙ্গে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘ প্রায় চার দশক ধরে রাস্তাটি তাদের নিত্যদিনের চলাচলের অন্যতম মাধ্যম। সময়ের সঙ্গে এলাকার জনসংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষের সংখ্যা বাড়লেও রাস্তাটির স্থায়ী উন্নয়ন হয়নি। এতে দিন দিন ভোগান্তি আরও বেড়েই চলছে।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কংক্রিটের রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং ৬নং ওয়ার্ডবাসীর যাতায়াতব্যবস্থা স্বাভাবিক ও নিরাপদ করবে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন