কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াই কান্দি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাইসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়াই কান্দি গ্রামের সাইফুর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই মোঃ ফুলবাবু ও অন্যান্য স্বজনদের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আইনিভাবে ফাসানোর উদ্দেশ্যে সাইফুর রহমান ও তার পরিবার পরিকল্পিতভাবে নিজেদের বসতবাড়িতে আগুন দেয়।৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে রৌমারী ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়ে সামান্য আগুন এর নমুনা পেয়ে সাইফুর রহমানকে হুশিয়ারী করে বলেন, এভাবে মিথ্যা কথা বললে আমরা জনগনের কাছে আস্থা হারিয়ে ফেলি,,,পরবর্তীতে এমন ঘটনা যেন কখনো আর না করা হয়।পরবর্তীতে এই ঘটনাকে প্রতিপক্ষের ওপর চাপিয়ে দিতে বিজ্ঞ আমলী আদালত, রৌমারী থানায় চাচাতো ভাই ফুলবাবু জমির উদ্দিন, লুৎফর রহমানসহ ১২-১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।
এলাকাবাসীর দাবি, অগ্নিকাণ্ডের ঘটনার সময় আসামীদের ঘটনাস্থলে দেখা যায়নি। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে হয়রানি করতেই এ ধরনের সাজানো আগুনের নাটক তৈরি করা হয়েছে। একই সাথে মামলায় চুরি, স্বর্ণালঙ্কার লুট ও শ্লীলতাহানির যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।
এ বিষয়ে ভুক্তভোগী শাহাজামাল ও তার পরিবারের সদস্যরা জানান, তারা জমি সংক্রান্ত বিরোধের কারণে সম্পূর্ণ নির্দোষ হয়েও আইনি হয়রানির শিকার হচ্ছেন। একটি নিরপেক্ষ তদন্ত হলেই মূল ঘটনা এবং নিজের ঘরে নিজে আগুন দেওয়ার সত্যতা বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে এ মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন