ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, স্যালাইন না দেওয়ায় রোগীর টাকা ফেরত

সংগ্রহীত

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীকে হাসপাতালের মজুত থাকা স্যালাইন না দিয়ে বাইরে থেকে কিনতে বলার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে রোগীর কাছ থেকে স্যালাইন কেনার জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তিনি। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক সেবা নিয়ে অধিকাংশ রোগীর কাছ থেকে সন্তোষজনক মতামত পেলেও কয়েকটি অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এর মধ্যে একজন রোগীকে হাসপাতালের মজুত থাকা স্যালাইন না দিয়ে বাইরে থেকে কিনতে বলার অভিযোগের সত্যতা পান তিনি। পরে রোগীর কাছ থেকে স্যালাইন কেনার জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া একজন চিকিৎসক নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর দায়িত্বে উপস্থিত হওয়ায় তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীদের হয়রানি বন্ধ করা এবং দায়িত্ব পালনে অবহেলা না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি হাসপাতালে মজুত থাকা ওষুধ ও চিকিৎসাসামগ্রী যথাযথভাবে রোগীদের দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, স্যালাইন না দেওয়ায় রোগীর টাকা ফেরত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x