জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০০ গ্রাম হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। শনিবার বিকেলে পৌর শহরের তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হুরমুছ আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আটক হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আটক যুবককে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন