এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন সাময়িকভাবে বাতিল করেছিল। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য নির্ধারিত নিয়ম মেনে আবেদন করে পোর্টাল কর্তৃপক্ষ। দীর্ঘ পর্যালোচনা ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকার নিবন্ধনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়।
২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের চেতনা ও বিভিন্ন সামাজিক বাস্তবতাকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টালটি। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিবন্ধন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় বাংলা এডিশন কর্তৃপক্ষ জানায়, সত্য ও ন্যায়ের পক্ষে তাদের বস্তুনিষ্ঠ অবস্থান অব্যাহত থাকবে। সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার তুলে ধরা এবং নির্ভীকভাবে সঠিক তথ্য প্রকাশ করাই তাদের সাংবাদিকতার প্রধান লক্ষ্য থাকবে।
সূত্র: আজাদী ডাক

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন