ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান ২০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি দল ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ধুরাইল গ্রামে ফয়সাল আহমেদ (৩২) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের উপস্থিতিতে ফয়সালের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মুরগির ঘরের পাশে ভাঙা টিনের স্তূপের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি ছোট শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রয়ে সহযোগিতার অভিযোগে মনোয়ার হোসেন (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল আহমেদ ধুরাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং মনোয়ার হোসেন একই গ্রামের আবু বক্করের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান ২০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x