মাদক প্রতিরোধে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পোরশা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে নিয়ে এ মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মো. সাহাব উদ্দিন, পোরশা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বিশেষভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে চোলাই মদসহ সব ধরনের মাদক থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা চোলাই মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই নিজেদের স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে চোলাই মদসহ সব ধরনের মাদক পরিহার করা জরুরি।
সভায় বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সচেতনতাই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
পোরশা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানানো হয়।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন