ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

ধর্ম

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল আমিন, বকশীগঞ্জ মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ এবং মুফতি হাবিবুল্লাহ মিসবাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা এবং মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x