ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

রায়পুর স্টেশনকে জংশনের দাবিতে শনিবার সিরাজগঞ্জে মানবন্ধন

ছবি ইনসাফ নিউজ ২৪

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের রায়পুর স্টেশনকে জংশন ঘোষণার দাবিতে আবারও মাঠে নামছে 'সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন'।

আগামী শনিবার থেকে সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার বিকেলে সিরাজগঞ্জ চেম্বার ভবনে জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিবির জেলা সভাপতি কমরেড ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, সংগঠনের সদস্যসচিব তারিকুজ্জামান ট্রিকু, হীরক গুণ, স্বপন চন্দ্র দাস এবং নাট্য নির্মাতা ও অভিনেতা হানিফ খান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার শহরের বাজার স্টেশন চত্বরে গণ-মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করা হবে বলে জানানো হয়। 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রায়পুর স্টেশনকে জংশনের দাবিতে শনিবার সিরাজগঞ্জে মানবন্ধন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x