ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

বকশীগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার বাদীর ওপর হামলার অভিযোগ, ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা।

অপরাধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিনুর রহমান (২৮) নামে এক ব্যক্তি ১৯ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বকশীগঞ্জ থানাধীন বেকেরপাড়া এলাকায় গত ২৬ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে শাহিনুর রহমানের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা গালিগালাজের একপর্যায়ে পরিবারের সদস্যদের মারধর করে এবং কয়েকজনকে গুরুতর আহত করে।

অভিযোগকারী দাবি করেন, হামলার সময় তার মা শাহিদা বেগমকে লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এছাড়া পরিবারের আরও কয়েকজন সদস্যকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। এর আগেও অভিযোগকারীর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার বাদীর ওপর হামলার অভিযোগ, ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা।

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x