ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পোরশায় ১৪টি অবৈধ সুতিজাল ধ্বংস

পোরশায় ১৪টি অবৈধ সুতিজাল ধ্বংস

উপজেলায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) পূর্ণভবা নদীতে পরিচালিত এ অভিযানে নদীর দুইটি গ্রুপে মোট ১৪টি সুতিজালের অবকাঠামো কেটে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, পোরশা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শ্রী অমিত বাবু, একজন এএসআই ও তিনজন পুলিশ কনস্টেবলসহ স্থানীয়রা।

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পোরশায় ১৪টি অবৈধ সুতিজাল ধ্বংস

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

উপজেলায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) পূর্ণভবা নদীতে পরিচালিত এ অভিযানে নদীর দুইটি গ্রুপে মোট ১৪টি সুতিজালের অবকাঠামো কেটে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, পোরশা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শ্রী অমিত বাবু, একজন এএসআই ও তিনজন পুলিশ কনস্টেবলসহ স্থানীয়রা।

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
পোরশায় ১৪টি অবৈধ সুতিজাল ধ্বংস
0:00 0:00
1.0x