ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

বকশীগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান।

জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ করার দায়ে দুলাল নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

বুধবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে বিপুল পরিমাণ সার মজুদ করার খবর পাওয়া যায়। পরে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন না থাকায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুলালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন তৎপর রয়েছে। অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার মজুদ, পরিবহন কিংবা বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বকশীগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান।

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x