ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

গজালিয়া ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গজালিয়া ব্লাড ব্যাংক। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে গজালিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে আমগাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু বিশুদ্ধ রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের গুরুত্ব অপরিসীম। গাছপালা ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বন উজাড়, পাহাড় কাটা ও নির্বিচারে বৃক্ষ নিধন রোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে হবে। শুধু চারা বিতরণ নয়, বিতরণ করা চারাগুলো রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে।

প্রফেসর মোঃ শরিফুল ইসলাম বলেন, ইসলামে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো মুসলিম গাছ লাগালে এবং সেই গাছের ফল বা উপকার কোনো মানুষ, পাখি কিংবা প্রাণী ভোগ করলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। তিনি বলেন, একটি গাছ রোপণ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কল্যাণকর সম্পদ হয়ে ওঠে।

এই মহতী উদ্যোগ সফল করতে যাদের অক্লান্ত পরিশ্রম ও পৃষ্ঠপোষকতা ছিল, তারা হলেন— মোঃ মফিজুল ইসলাম, মোহাম্মাদ শহিদুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রহিম, মোহাম্মদ মাহমুদ আলম, বি এম মাহফুজুর রহমান, প্রফেসর মোঃ শরিফুল ইসলাম, মোঃ এজাজুল হক, এস এম আল মামুন, জি এম বাক্কার ও মাসুদুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গজালিয়া ব্লাড ব্যাংকের সভাপতি এ উদ্যোগে সহযোগিতা ও অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া এসব চারা ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

গজালিয়া ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x