ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে। পাশাপাশি বিভিন্ন জেলার তথ্য একত্র করার কাজও অব্যাহত রয়েছে। এ ছাড়া শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

গত বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে ভয়াবহ পলি ও বরফধসের পর আকস্মিক এই বিপর্যয় ঘটে। এর ফলে ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে হঠাৎ তীব্র প্লাবন দেখা দেয়।

অল্প সময়ের মধ্যেই প্রবল স্রোতে ঘরবাড়ি, সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো ভেসে যায়। এতে বিস্তীর্ণ অঞ্চল এবং বহু যাত্রী দেশের অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সূত্র: দ্য কাঠমুন্ডু পোস্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে। পাশাপাশি বিভিন্ন জেলার তথ্য একত্র করার কাজও অব্যাহত রয়েছে। এ ছাড়া শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

গত বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে ভয়াবহ পলি ও বরফধসের পর আকস্মিক এই বিপর্যয় ঘটে। এর ফলে ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে হঠাৎ তীব্র প্লাবন দেখা দেয়।

অল্প সময়ের মধ্যেই প্রবল স্রোতে ঘরবাড়ি, সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো ভেসে যায়। এতে বিস্তীর্ণ অঞ্চল এবং বহু যাত্রী দেশের অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সূত্র: দ্য কাঠমুন্ডু পোস্ট

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x