ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

শ্যামনগরের মুন্সিগঞ্জে ২৫ বছরেও সংস্কার হয়নি রাস্তা, চরম দুর্ভোগে ৭ নম্বর ওয়ার্ডবাসী।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ২৫ বছর ধরে কাঁচা রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ।

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় একাকার হয়ে যায়। খানাখন্দে ভরা রাস্তায় অ্যাম্বুলেন্স,  ভ্যান, অটো কিছুই চলতে পারে না। ফলে জরুরি রোগী, স্ট্রোকের রোগী এমনকি প্রসূতি মা ও নবজাতককে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। 

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় কেউ অসুস্থ হলে ডাক্তার বাড়ি পর্যন্ত আসতে চান না। ডেলিভারির সময় মা ও বাচ্চাকে নিয়ে চোখের সামনে জীবন-মৃত্যুর সঙ্গে লড়তে হয়। স্কুলগামী শিশুরা কাদা মাড়িয়ে ক্লাসে যায়। কৃষকরা উৎপাদিত পণ্য বাজারে নিতে পারেন না।

৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশিদুল ইসলাম  বলেন, এই ওয়ার্ডটা যেন দেখার কেউ নেই। আমরা কি মানুষ না? প্রতিবার ভোট আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু রাস্তা আর হয় না।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে অবিলম্বে রাস্তাটি পিচ ঢালাই করে পাকা করতে হবে। প্রয়োজনে তারা মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কথাও ভাবছেন।

দীর্ঘদিনের এই অবহেলার অবসান চেয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মানুষ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জে ২৫ বছরেও সংস্কার হয়নি রাস্তা, চরম দুর্ভোগে ৭ নম্বর ওয়ার্ডবাসী।

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x