ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ব্যক্তিগত ভবনের জন্য গাইড ওয়াল ভেঙে সড়কে পথ নির্মাণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর বাজারসংলগ্ন জয়পুর আঞ্চলিক মহাসড়কে ব্যক্তিস্বার্থে সড়কের কংক্রিটের গাইড ওয়াল ভেঙে তৈরি করা হয়েছে চলাচলের পথ। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত ভবন নির্মাণ ও সেখানে যাতায়াতের সুবিধার্থে মহাসড়কের পাশের গাইড ওয়াল ভেঙে এই পথ তৈরি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশের কংক্রিটের গাইড ওয়ালের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। ভাঙা অংশে মাটি ফেলে সড়কের সঙ্গে ভবন নির্মাণস্থলের সংযোগ তৈরি করা হয়েছে। ফলে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য তৈরি হয়েছে একটি নতুন প্রবেশপথ।

স্থানীয়রা জানান, সড়কের পাশের মাটি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পানি নিষ্কাশনের বিষয়টি বিবেচনায় নিয়ে গাইড ওয়ালটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য সেটির অংশবিশেষ ভেঙে পথ তৈরি করায় সড়কের পাশের মাটি এখন অরক্ষিত হয়ে পড়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ভাঙা অংশ দিয়ে প্রবেশ করলে সড়কের পাশের মাটি ধসে যেতে পারে। এতে গর্ত সৃষ্টি হয়ে সড়কের স্থায়িত্ব নষ্ট হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়কের অবকাঠামো ব্যক্তিগত ভবন নির্মাণের সুবিধার্থে ভেঙে ফেলা হলে তা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে অনুমতি ছাড়া গাইড ওয়াল ভেঙে পথ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভেঙে দেওয়া অংশ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী আরও বলেন, ব্যক্তিগত ভবনে যাতায়াতের জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিয়ম মেনে সংযোগপথ তৈরি করা উচিত। সরকারি সড়কের নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্যক্তিগত ভবনের জন্য গাইড ওয়াল ভেঙে সড়কে পথ নির্মাণ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x