নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে হাতকড়া পরিয়ে ভয়ভীতি প্রদর্শন ও স্বর্ণালংকারসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে মান্দা থানাধীন ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করে। তারা বিপুল কুমারের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। পরে বিপুলের স্ত্রী, মা ও শাশুড়িকেও ভয় দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি সন্দেহ হলে বিপুল কুমারসহ স্থানীয় লোকজন তাদের পিছু ধাওয়া করেন। পরে বাঘমারা থানাধীন সিমলা বাজার এলাকায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জনগণ তিনজনকে আটক করতে সক্ষম হন এবং তাদের কাছ থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়।
খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মান্দা থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে মান্দা থানা পুলিশ ও বাঘমারা থানা পুলিশের সহায়তায় আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন