নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা।
অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে সহকর্মীদের সঙ্গে গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তিশাসহ তার সহকর্মীরা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে পিকআপটি আটক করা সম্ভব হয় বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।
ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তাসনুভা তিশা বলেন, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। তবে অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে ঢাকার পথে রওনা হন তারা।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন