ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পোরশায় মাদক সেবনের অভিযোগে ৩ যুবক আটক

পোরশায় মাদক সেবনের অভিযোগে ৩ যুবক আটক

নওগাঁর পোরশায় মাদক সেবনের অভিযোগে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—পোরশা উপজেলার গোপালগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (২২), শোভাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭) এবং যমুনার বাগান গ্রামের মো. সাগরের ছেলে নয়ন (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপালগঞ্জ এলাকায় ওই তিন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা একত্রিত হয়ে তিনজনকে আটক করেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা (মামলা নং ১৮, ১৯ ও ২০) দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে পৃথকভাবে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের অপব্যবহার রোধ এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পোরশায় মাদক সেবনের অভিযোগে ৩ যুবক আটক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
পোরশায় মাদক সেবনের অভিযোগে ৩ যুবক আটক
0:00 0:00
1.0x