নওগাঁর পোরশায় গুরুতর অসুস্থ এক তরুণের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘নিতপুর সংগ্রাম পরিষদ’।
সংগঠনের উদ্যোগে নিতপুর দেওয়ানপাড়ার বাসিন্দা মো. কেরামুদ্দীনের গুরুতর অসুস্থ ছেলের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
রোববার (৩০ আগস্ট) পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ তরুণের পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় মোবাইল ফোনে যুক্ত ছিলেন নিতপুর সংগ্রাম পরিষদের সভাপতি মো. খালিদ ইকবাল মিলন ও সাধারণ সম্পাদক মো. সুমন আনসারী। এছাড়া সংগঠনের সদস্য বারিক, খোরশেদ আলম বাবুসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিতপুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান, অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন