ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

গোদাগাড়ীতে সড়ক দু)র্ঘ/না/য় অজ্ঞাত ব্যক্তির মৃ/ত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোগ্রাম ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়নের বিজয়নগর বাউল পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ পূর্ব দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কে অজ্ঞাতনামা কোনো যানবাহনের চালক আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক পুরুষকে গুরুতরভাবে আহত করে ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে মহাসড়কের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল আনুমানিক ৬টা ২৪ মিনিটের দিকে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেমতলীতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন।

তবে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি মৃত্যুবরণ করেন।

এদিকে দুর্ঘটনার পর অজ্ঞাতনামা যানবাহন ও চালককে শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত হয়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কেউ যদি নিহত ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি অথবা গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:

 আইসি, প্রেমতলী: ০১৩২০-১২২৫৯৭

 ওসি, গোদাগাড়ী থানা: ০১৩২০-১২২৫৯৪

নিহতের পরিচয় শনাক্ত হলে তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

গোদাগাড়ীতে সড়ক দু)র্ঘ/না/য় অজ্ঞাত ব্যক্তির মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x