পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁয় মাদকবিরোধী বড় অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ডিবির অভিযানিক দল জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়ির শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স তল্লাশি করে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।
এ ঘটনায় বাড়ির মালিক মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭), পিতা—মৃত রুহুল আমীন, মাতা—ডলি বেগম, গ্রাম—ফতেহপুর মুন্সিপাড়া, থানা ও জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। তার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন