ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিনোদন

বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত, এখনো গোপন স্বামীর পরিচয়

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশের মাধ্যমে বিয়ের খবর জানান তিনি। বিষয়টি গণমাধ্যমের কাছেও নিশ্চিত করেছেন অভিনেত্রী।

লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’

পাশাপাশি পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক কোনো মন্তব্য না করার জন্য অনুসারীদের সতর্ক করেছেন তিনি। তবে বিয়ের ঘোষণা দেওয়ার পর অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আগেই সম্পন্ন হয়েছে। এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। তবে এখনো স্বামীর নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। উপযুক্ত সময়ে স্বামীর নাম ও পরিচয় প্রকাশ করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত, এখনো গোপন স্বামীর পরিচয়

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x