ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানা পুলিশের বিশেষ অভিযান: ঢাকায় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

নওগাঁর পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযানকালে শেরেবাংলা থানাধীন শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা বস্তিতে ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পৃথক অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. মোঃ বিশু শেখ (৪৭), পিতা—মৃত জমির উদ্দীন শেখ, সাং—গোপীনাথপুর, থানা—পোরশা, জেলা—নওগাঁ। তার বিরুদ্ধে একটি জিআর সাজাসহ মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে।

২. মোছাঃ নাজিরা খাতুন (৪০), স্বামী—মোঃ বিশু শেখ, সাং—গোপীনাথপুর, থানা—পোরশা, জেলা—নওগাঁ। তার বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট রয়েছে।

৩. মোঃ আঃ হামিদ (৫০), পিতা—মৃত জিদার রহমান, সাং—বড়গ্রাম, থানা—পোরশা, জেলা—নওগাঁ। তার বিরুদ্ধে সাজাসহ চারটি ওয়ারেন্ট এবং একাধিক মামলা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের পর ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানা পুলিশের বিশেষ অভিযান: ঢাকায় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x