ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

 ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। 

 সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যান। খেলা শেষে তারা একটি মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের পক্ষ হতে জরুরি বিভাগের চিকিৎসক এহতেশাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, তবে আহতদের আঘাত তেমন গুরুতর নয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x