মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানুষের সহযোগিতায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি গণআন্দোলন গড়ে তোলা দরকার। একই সঙ্গে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী শক্তি কিংবা গোপন বাহিনী জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: আমার দেশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন