ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান: ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের চক রামচন্দ্র মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক রামচন্দ্র মধ্যপাড়ার বাসিন্দা মাজদুল (৪০), পিতা—সাইবুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘরের টেবিলের ড্রয়ার থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় প্রতিটি পাতায় ১০টি করে মোট পাঁচ পাতায় ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে মাজদুলের সহযোগী হিসেবে সোহাগ হাসান (২৮), পিতা—বেলাল হোসেন, সাং—চক গোবিন্দ মধ্যপাড়া, নওগাঁকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সোহাগ হাসান এলাকায় মাজদুলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ সময় সোহাগ হাসানের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান: ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের চক রামচন্দ্র মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক রামচন্দ্র মধ্যপাড়ার বাসিন্দা মাজদুল (৪০), পিতা—সাইবুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘরের টেবিলের ড্রয়ার থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় প্রতিটি পাতায় ১০টি করে মোট পাঁচ পাতায় ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে মাজদুলের সহযোগী হিসেবে সোহাগ হাসান (২৮), পিতা—বেলাল হোসেন, সাং—চক গোবিন্দ মধ্যপাড়া, নওগাঁকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সোহাগ হাসান এলাকায় মাজদুলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ সময় সোহাগ হাসানের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x