খুলনার পাইকগাছায় মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় হামলা ঠেকাতে এগিয়ে আসায় প্রতিবেশী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগও পাওয়া গেছে। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম সিরাজুল ইসলাম (৩০)। তিনি একই গ্রামের জমশেদ গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গোলাম রসুল নামের এক যুবক তার মা রিজিয়া বেগমের কাছে নেশার টাকা দাবি করে তাকে মারধর করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী সিরাজুল ইসলাম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় গোলাম রসুল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সিরাজুল ইসলামের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এতে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) রেফার্ড করেন।
অন্যদিকে, ঘটনার পর স্থানীয়রা গোলাম রসুলকে আটক করে পাইকগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে অভিযোগ ও প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন