কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে এক শিশু নিখোঁজ ও পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুখেরবাতী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে লামিয়া খাতুন নামে এক মেয়ে স্রোতের পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি সুখেরবাতী গ্রামের মো. সাহাবুদ্দিনের মেয়ে। অন্যদিকে, বিকেল সাড়ে ৪টায় উপজেলার বাউশমারী (মাঠের ভিটা) গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. সোয়াইব হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সোয়াইব নিখোঁজ হলে তার বাবা-মা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত সোয়াইব হোসেন বাউশমারী (মাঠের ভিটা) গ্রামের মো. নবীর হোসেনের ছেলে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন