নওগাঁর পোরশায় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপচিকিৎসা রোধে স্থানীয় কবিরাজ, ওঝা ও গ্রাম পুলিশদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, পোরশা উপজেলায় কোনো ধরনের অপচিকিৎসা চলতে দেওয়া হবে না। ভুয়া চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে যারা প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয়; জনগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অপচিকিৎসা ও অন্ধবিশ্বাস দূর করতে প্রয়োজন সামাজিক সচেতনতা, সম্মিলিত উদ্যোগ এবং মানুষের চিন্তা-চেতনার ইতিবাচক পরিবর্তন।
ইউএনও আরও বলেন, গ্রামের সাধারণ মানুষ অনেক সময় নানা কুসংস্কার ও ভুল ধারণার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ কারণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে অপচিকিৎসা ও কুসংস্কারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে।
সেমিনারে উপস্থিত বক্তারা কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপচিকিৎসার ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষকে বিজ্ঞানভিত্তিক ও যথাযথ চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমানসহ স্থানীয় প্রায় শতাধিক কবিরাজ, ওঝা ও গ্রাম পুলিশ সদস্য।
সেমিনারে কুসংস্কার ও অপচিকিৎসা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন