ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বৈধভাবে বছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ

বৈধ প্রক্রিয়ায় প্রতিবছর পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালি যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। একই সঙ্গে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে সবাইকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

ইতালি যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সূত্র: সময়ের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বৈধভাবে বছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বৈধ প্রক্রিয়ায় প্রতিবছর পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালি যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। একই সঙ্গে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে সবাইকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

ইতালি যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সূত্র: সময়ের কণ্ঠ

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x