সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবন্দরে যাওয়ার জন্য প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ির চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।
নিহত চারজনই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। এর মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরের দিকে রওনা হয়েছিলেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
প্রবাসীদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের আবহ নেমে আসে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর তিনি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছেন। পরিবার দুটির জন্য এ মৃত্যু অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে চলতি বছরের জুন মাসে কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। সেই ঘটনার শোক কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের আরও এক প্রবাসীর মৃত্যু হয়।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন