ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃ/ত্যু।

মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে আইমনা মতিবর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই গ্রামের বাসিন্দা এবং জামাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ফকির আলীর মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে যান পারভেজ। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃ/ত্যু।

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x